News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাঁচতারা হোটেলে সঙ্গীতশিল্পীর শ্লীলতাহানির অভিযোগ, ধৃত ২
Image

পাঁচতারা হোটেলে সঙ্গীতশিল্পীর শ্লীলতাহানির অভিযোগ, ধৃত ২

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : বাইপাস লাগোয়া পাঁচতারা হোটেলে এক সঙ্গীতশিল্পীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। প্রগতি ময়দান থানায় দায়ের হয়েছে অভিযোগ। ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর।

মঙ্গলবার প্রায় মাঝরাতে ঘটনাটি ঘটে সায়েন্স সিটির কাছে থাকা এক নামী বহুজাতিক হোটেলে। সেখানে জন্মদিনের এক পার্টি চলছিল। শিল্পী ও তাঁর বোন হেনস্তার শিকার হন। ডান্স ফ্লোরে তাঁদের সঙ্গে অশালীন আচরণ করা হয়। হুমকিও নাকি দেওয়া হয়। অভিযোগ পেয়েই বিষয়টির তদন্ত শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর ওই দুই অভিযুক্তের এক জনের নাম অরুণ কুমার। তাঁর বয়স ৬০। তিনি একজন প্রবাসী ভারতীয়। থাকেন ইটালিতে। বাড়ি দিল্লির প্রীতমপুরা এলাকায়। দ্বিতীয় জনের নাম রিঙ্কু গুপ্তা। তাঁর বয়স ৪৩। বাড়ি কলকাতার বৌবাজার এলাকায়। পুলিশ দু’জনের বিরুদ্ধেই তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top