News Flash

  • Home
  • দেশ
  • ঘর্মাক্ত গরম তিলোত্তমায়, তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী মহানগরীতে
Image

ঘর্মাক্ত গরম তিলোত্তমায়, তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী মহানগরীতে

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টি থামতেই ফের ঘর্মাক্ত গরমে নাজেহাল অবস্থা মহানগরী তিলোত্তমায়। তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির প্রত্যাশা নেই মহানগরীতেও।      ফলে তাপমাত্রার পারদ আপাতত ঊর্ধ্বমুখীই থাকবে। দক্ষিণ ও উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনও সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর। তবে, কোথাও কোথাও বৃষ্টি হলেও, খুবই সামান্য ও বিক্ষিপ্তভাবে হবে। ফলে, ঘর্মাক্ত গরম বজায় থাকবে। গরমে সবথেকে বেশি নাজেহাল অবস্থা মহানগরী তিলোত্তমায়।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top