করিমগঞ্জ (অসম) ৩ সেপ্টেম্বর (হি.স.) : মহিলা ও শিশুদের কল্যাণে করিমগঞ্জ জেলায় সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ ডিস্ট্রিক্ট হাব ফর এমপাওয়ারমেন্ট অফ ওম্যান থেকে চলতে থাকা ১০০ দিবসীয় কার্যসূচী মিশন শক্তির অধীনে সোমবার নিলাম বাজার খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করিমগঞ্জের মহিলা ও শিশু কল্যাণ বিভাগের উদ্যোগে এবং জাতীয় স্বাস্থ্য মিশনের সহযোগিতায় সহযোগী বিভাগের সাথে তালিকাভুক্তকরণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় স্বাস্থ্য মিশনের চারজন কর্মকর্তা, ডিস্ট্রিক্ট হাব ফর এমপাওয়ারমেন্ট অফ ওম্যানের দুইজন লিঙ্গ বিশেষজ্ঞ এবং অঙ্গনওয়াড়ি সুপারভাইজার ও কর্মী তথা গর্ভবতী মহিলা, দুগ্ধ পান করানো মাতৃ এবং ১৮ থেকে ৪৫ বছর বয়সী ৩১ জন মহিলা অংশগ্রহণ করেন। শুধু মহিলা ও শিশুদের জন্য অনুষ্ঠিত এই অভিযানে সচেতনতার অভাবে যেসব হিতাধিকারী আয়ুষ্মান কার্ড পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন তাদেরকে তালিকাভুক্ত করা হয়। পাশাপাশি পোর্টেলে আবেদন করার পর কিভাবে আয়ুষ্মান কার্ড জেনারেট করতে হয় সে সম্পর্কে সচেতনতা প্রদান করা হয়। এছাড়াও ওইদিন জাতীয় স্বাস্থ্য মিশনের নিলাম বাজার খন্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহায়তায় ডিস্ট্রিক্ট হাব ফর এমপাওয়ারমেন্ট অফ ওম্যান থেকে ২৭ জন মহিলার আয়ুষ্মান কার্ড তৈরির ব্যবস্থা করে দেওয়া হয়।

নিলামবাজারে মিশন শক্তির অধীনে আয়ুষ্মান কার্ড তৈরি করে দিতে বিশেষ অভিযান
Releated Posts
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…
জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী
ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…
গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…
মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের
ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…


















