News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • টেট-উত্তীৰ্ণ শিক্ষক পদে স্বচ্ছতার মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরামের
Image

টেট-উত্তীৰ্ণ শিক্ষক পদে স্বচ্ছতার মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরামের

হাফলং (অসম), ৩ সেপ্টেম্বর (হি.স.) : টেট-উত্তীৰ্ণ শিক্ষক পদে নিয়োগ সম্পৰ্কে ডিমা হাসাও জেলা শিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে স্বচ্ছতা বজায় রেখে মেধার ভিত্তিতে দেওয়ার দাবি জানিয়েছে ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম।

আজ মঙ্গলবার এই দাবির ভিত্তিতে ডিমা হাসাও জেলার স্কুলসমূহের পরিদর্শকের কাছে এক স্মারকপত্র প্রদান করেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরামের সভাপতি ডেভিড কেভমের নেতৃত্বে এক প্রতিনিধি দল।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট ডিমা হাসাও জেলায় টেট-উত্তীর্ণ শিক্ষক পদে নিয়োগ সম্পৰ্কে এক বিজ্ঞপ্তি জারি করেছিল জেলার শিক্ষা দফতর। তবে শিক্ষক পদে নিয়োগের পরীক্ষা হওয়ার আগেই সমগ্র ডিমা হাসাও জেলায় এক গুজব ছড়িয়েছে, টেট-উত্তীর্ণ শিক্ষক পদে নিয়োগের জন্য ইতিমধ্যে তালিকা প্রস্তুত হয়ে গেছে। টাকা নিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ সব টেট শিক্ষক পদে নিয়োগ করার পরিকল্পনা চলছে।

এই অভিযোগ করে ডেভিড কেভম বলেন, সম্প্রতি ডিমা হাসাও জেলায় কতিপয় রাজনৈতিক নেতা প্রভাব খাটিয়ে তাঁদের ঘনিষ্ঠ প্রার্থীদের বিভিন্ন সরকারি বিভাগে নিযুক্তি দিয়েছেন। কিন্তু নিযুক্তি পাওয়ার পর এ সকল প্রার্থী রাজনৈতিক প্রভাব দেখিয়ে কার্যালয়ে অনুপস্থিত থাকেন। যার দরুন বিভিন্ন সরকারি কার্যালয়ে কাজকর্ম লাটে উঠেছে, অভিযোগ ডেভিড কেভমের।

টেট-উত্তীর্ণ শিক্ষক পদে নিযুক্তিতে যাতে এ ধরনের না হয় তার আবেদন জানিয়ে তিনি এবার টেট-উত্তীর্ণ শিক্ষক পদে স্বচ্ছতা বজায় রেখে মেধার ভিত্তিতে নিযুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরামের সভাপতি ডেভিড কেভম সহ চাকরি প্রার্থীরা।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top