News Flash

  • Home
  • প্রধান খবর
  • মালদায় ছয় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার দুই
Image

মালদায় ছয় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার দুই

মালদা, ৩ সেপ্টেম্বর (হি.স.): মালদা জেলা পুলিশ আবারও বড়সড় সাফল্য পেল, প্রায় ছয় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করেছে। ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা দিয়ে ছয় কেজিরও বেশি ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ফাইনুল শেখ–সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সূত্রের ভিত্তিতে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই সাফল্য পায়। পুলিশের মতে, এই চক্রের সঙ্গে যুক্ত আরও তিনজনের নাম পাওয়া গেছে, যাদের খোঁজে তল্লাশি চলছে।

মালদার কালিয়াচক, বৈষ্ণবনগর, মোথাবাড়ি সহ বেশ কিছু এলাকায় ব্রাউন সুগার কারবারের রমরমা চলছে। গত এক বছরে মালদা জেলায় মাদক উদ্ধারের ৬৬টি মামলা হয়েছে, যার মধ্যে ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ২৪ কেজি ব্রাউন সুগার, যার বাজার মূল্য প্রায় ২৪ কোটি টাকা। বাইরের রাজ্য থেকে কাঁচামাল এনে মালদার বিভিন্ন এলাকায় গোপন ডেরায় ব্রাউন সুগার তৈরি করা হচ্ছে।

জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে এবং চক্রের সঙ্গে যুক্ত আরও লোকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ মাদক কারবার এবং এর বিপদ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল, কলেজ এবং বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাবে, পাশাপাশি গ্রামে গ্রামে মাইকিং-এর ব্যবস্থাও করবে। ধারাবাহিক অভিযানের ফলে মালদা জেলা পুলিশ ইতিমধ্যে বড়োসড়ো সাফল্য পেয়েছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top