দক্ষিণ দিনাজপুর, ২ সেপ্টেম্বর (হি.স.): বনধকে ঘিরে উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলায়। বংশীহারির ঘটনায় জেলা জুড়ে আদিবাসী সংগঠনের ডাকা বনধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও, সোমবার সকালে দৌলতপুর এলাকায় সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বনধ সমর্থনকারীদের বিরুদ্ধে। আতঙ্কে প্রায় পুরো জেলা জুড়ে বাস পরিষেবা বন্ধ।১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের দৌলতপুরে। সরকারি বাসে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। ৪ দিন পরও ধর্ষণ ও খুনের চেষ্টায় অভিযুক্ত এখনও অধরা। প্রতিবাদে সোমবার বনধের ডাক দেয় আদিবাসী সংগঠনগুলি। যদিও প্রশাসনের আশ্বাসে গতকালই বনধ প্রত্যাহার করে নেওয়া হয়। তারপরও দৌলতপুরে বনধ সমর্থনকারীরা সরকারি বাস আটকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ ও দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বনধকে ঘিরে উত্তেজনা দক্ষিণ দিনাজপুরে, আগুনে পুড়ল সরকারি বাস
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















