News Flash

  • Home
  • দেশ
  • ইডি বাড়িতে এসেছে গ্রেফতার করতে, চাঞ্চল্যকর দাবি আমানাতুল্লাহ খানের
Image

ইডি বাড়িতে এসেছে গ্রেফতার করতে, চাঞ্চল্যকর দাবি আমানাতুল্লাহ খানের

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): ইডি তাঁর বাড়িতে এসেছে, তাঁকে গ্রেফতার করতে, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খান। সোমবার সকাল ৬.২৯ মিনিট নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে আমানাতুল্লাহ খান লিখেছেন, “ইডি আমার বাড়িতে এসেছে, আমাকে গ্রেফতার করতে।” এরপর এক ভিডিও বার্তায় আমানাতুল্লাহ খান বলেছেন, “এখন সকাল ৭টা। তল্লাশি ওয়ারেন্টের নামে ইডি আমাকে গ্রেফতার করতে আমার বাসভবনে এসেছে। আমার শাশুড়ির ক্যান্সার ধরা পড়েছে। চারদিন আগে তাঁর অপারেশন হয়েছে। সেও আমার বারুতে। আমি তাঁদের (ইডি) কাছে চিঠি লিখেছি এবং প্রতিটি নোটিশের জবাব দিয়েছি। তাঁদের উদ্দেশ্য একটাই, আমাকে গ্রেফতার করা এবং আমাদের কাজ বন্ধ করা। গত দুই বছর ধরে এসব লোকজন আমাকে হয়রানি করছে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। প্রতিদিন, তাঁরা শুধু আমার নয়, আমার পুরো দলের জন্যই কোনও না কোনও সমস্যা তৈরি করছে… আমরা তাদের কাছে মাথা নত করব না, তাঁদের ভয়ও করব না, তাঁরা আমাদের জেলে পাঠাবে। আমি আশাবাদী যে, আমরা আগে যেভাবে আদালতে ন্যায়বিচার পেয়েছি, এবারও আমরা ন্যায়বিচার পাব।”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top