কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): মহানগরী কলকাতায় চলল গুলি, সেই গুলিতে আহত হয়েছেন একজন লরি চালক। এই গুলি-কাণ্ডে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, মূল অভিযুক্ত পলাতক। বাবুঘাট এলাকার বাজেকদমতলা ঘাটে সোমবার ভোররাত ২টো নাগাদ গুলি চলেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ লরিচালকের নাম কান্তি সিনহা। তিনি হাওড়ার বাসিন্দা। বালিবাহী লরি চালাতেন বলে জানতে পেরেছে পুলিশ। সেই বালির দরকষাকষি করতে গিয়েই বচসায় জড়িয়ে পড়েন তিনি। মনে করা হচ্ছে, তার জেরে লরিচালককে গুলি করা হয়েছে। মূল অভিযুক্তের নাম টিঙ্কু। সে গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। বালিভর্তি লরি বাবুঘাটে ফিরে এলে তিনি এবং তাঁর কয়েক জন সঙ্গী লরির পিছু নেন। বাবুঘাটে পৌঁছে লরিচালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। অন্য লরিচালকেরাও তাতে যোগ দেন। শেষে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত। তাঁর সঙ্গে ছিল আরিফ, আসিফ এবং দানিশ নামের তিন যুবক। এঁদের মধ্যে আসিফ এবং আরিফকে ময়দান থানার পুলিশ গ্রেফতার করেছে। অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

বাবুঘাটে চলল গুলি; লরিচালক গুলিবিদ্ধ, গ্রেফতার দুই অভিযুক্ত
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















