News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সাহায্যের জন্য ধন্যবাদ জানালো প্রদেশ বিজেপি
Image

রাজ্যের বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সাহায্যের জন্য ধন্যবাদ জানালো প্রদেশ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর: রাজ্যের বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়ে রবিবার বিকেলে বিজেপি  প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পাশাপাশি কেবিনেটের বিভিন্ন সিদ্ধান্তের জন্যও রাজ্য সরকারকে এদিনের সাংবাদিক সম্মেলন থেকে ধন্যবাদ জানানো হয়। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ প্রবক্তা সুব্রত চক্রবর্তী এবং প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস।

রাজ্যের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বন্যা পীড়িতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সাধ্যমত চেষ্টা করেছে রাজ্য সরকার। সেই সাথে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান তৈরি করা এবং যারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন তাদের আর্থিক সঙ্গতিবৃদ্ধির জন্য পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

সেই মোতাবেক গতকাল কেবিনেটের মিটিংয়ে জেআরবিটি গ্রুপ ডি পদে আড়াইহাজার পরীক্ষার্থীর ফল প্রকাশ ও নিয়োগ, ১০০০ পুলিশ কনস্টেবল পদে যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল তার ফল প্রকাশ নিয়োগ সহ একাধিক সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজ্য সরকারের এই জনমুখী সিদ্ধান্তের পাশাপাশি  রাজ্যে ভয়াবহ বন্যায় প্রতিটি নিহত পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহত পরিবারদের পঞ্চাশ হাজার টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি।

রবিবার প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই সমস্ত সিদ্ধান্তের জন্য রাজ্য সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানায় বিজেপি দল। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ প্রবক্তা সুব্রত চক্রবর্তী, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস এবং রাজ্যের মিডিয়া ইনচার্জ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে প্রদেশ প্রবক্তা প্রধানমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি রাজ্যের ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, অরুনাচল প্রদেশ, আসাম, ছত্রিশগড় রাজ্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাই এদিনের সম্মেলন থেকে সেই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী এবং  জনগণকেও ধন্যবাদ জানান। অন্যদিকে শপথ গ্রহণ নিয়ে কয়েকটি স্থানে দলীয় বিশৃঙ্খলার বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস বলেন এবিষয়ে বিজেপি দল কঠোর মনোভাব গ্রহণ করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বিজেপি দল ।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top