News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরের ইমফল পশ্চিমে নতুন করে হিংসা, হত মহিলা, জখম শিশু সহ তিন দুই পুলিশ কর্মী

মণিপুরের ইমফল পশ্চিমে নতুন করে হিংসা, হত মহিলা, জখম শিশু সহ তিন দুই পুলিশ কর্মী

ইমফল, ১ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরের ইমফল পশ্চিম জেলার অন্তর্গত কাংচুপ অঞ্চলের কাউতরুক গ্ৰামে সংগঠিত গোলাগুলির ঘটনায় রাজ্যে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

রাজ্য পুলিশের সদর দফতরের জনৈক আধিকারিক-সূত্রে জানা গেছে, আজ রবিবার বেলা প্রায় দুটা নাগাদ ইমফল পশ্চিম জেলার অন্তর্গত কাংচুপ অঞ্চলের কাউতরু গ্ৰামে সন্দেহভাজন কুকি জঙ্গিরা গুলি হামলা চালায়। এতে একজন অসামরিক মহিলা নাগরিক সুরবালা এনগাংবাম (৩১), তাঁর ১২ বছরের শিশু এবং একজন সাধারণ নাগরিক গুলিবিদ্ধ হন। তাঁদের ল্যাংফেলে ‘আঞ্চলিক ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’-এ নিয়ে যাওয়া হলে সুরবালা এনগাংবামকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের হাসপাতালে ভরতি করে চিকিৎসা চলছে। এছাড়া দুই পুলিশ কর্মীও গুলিবিদ্ধ হয়েছেন।

সূত্রটি জানিয়েছে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সশস্ত্র পুলিশ বাহিনী যায়। জঙ্গি এবং পুলিশের মধ্যে শুরু হয় গোলাগুলি। এতে দুই পুলিশ কর্মী আহত হয়েছেন। আহত পুলিশ কর্মীদের চিকিৎসার জন্য ইমফলের ‘রাজ মেডিসিটি’তে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top