News Flash

অবসরে গেলেন বিএসএফ-এর মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ারের আইজি অখিলেশ্বর

করিমগঞ্জ (অসম), ১ সেপ্টেম্বর (হি.স.) : সুদীর্ঘ ৩৭ বছরের বেশি, বর্ণিল পেশাগত জীবন সাফল্যের সাথে সম্পন্ন করে দেশরক্ষার দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিজের কর্মজীবন থেকে অবসর নিয়েছেন বিএসএফ-এর মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অখিলেশ্বর সিং। তাঁৰ অবসর উপলক্ষ্যে শনিবার রাতে কাছাড় জেলার অন্তর্গত মাসিমপুরে অবস্থিত সেক্টর হেডকোয়ার্টারে বড়খানা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায়ী কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করে বক্তব্য পেশ করেছেন ফ্রন্টিয়ার সহ ব্যাটালিয়নের অন্যান্য আধিকারিকরা। পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য পেশ করেন অনেকে। একজন সফল কর্মকর্তা হিসেবে তাঁর কর্মজীবনে পেশাগত দক্ষতার ছাপ রাখতে সক্ষম হয়েছেন বলে মতামত তুলেন ধরেন বক্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী আইজি অখিলেশ্বর সিং সর্বস্তরের পদীধিকারী এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সাধারণ জনগণ, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষের বন্ধু হওয়ার লক্ষ্যে কাজ করার জন্য বিএসএফ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সীমান্তে বিএসএফ-এর কাজ চ্যালেঞ্জিং। প্রতিদিনই কোনও না-কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। দেশরক্ষার গুরুদায়িত্ব জওয়ানদের কাঁধে। তাই নিজেদের দায়িত্ব পালনে কোনও ধরনের কম্প্রমাইজের অবকাশ নেই।

প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে পদোন্নতি পেয়ে ফ্রন্টিয়ারের আইজি হিসাবে যোগদানকারী অখিলেশ্বর সিং প্রাথমিকভাবে ১৯৮৭ সালের অক্টোবরে সহকারী কমান্ড্যান্ট হিসাবে বিএসএফ-এ যোগদান করেন। কর্মজীবনে তিনি কোম্পানি সহ ব্যাটালিয়নকে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে নেতৃত্ব দিয়েছেন। ব্যাটালিয়নের স্টাফ অফিসার (অ্যাডজুট্যান্ট/কিউএম/টিআরজি অফিসার/ডিডিও) হিসেবে শৃঙ্খলার উচ্চমান বজায় রাখতে, অপারেশনের দক্ষ সমন্বয়, অভিযোগের সমাধান এবং জওয়ানদের অনুপ্রেরণা হিসেবে ব্যাটালিয়নের দৈনন্দিন কাজে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদর্শন করে গেছেন তিনি।

বিশাল পেশাদারী দক্ষতা এবং ক্রমাগত কঠোর পরিশ্রমের দরুন তিনি সফলভাবে সমস্ত প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করে নিয়মিত পদোন্নতি অর্জন করেছেন। অখিলেশ্বর সিং ছিলেন পেশাগতভাবে পরিপক্ক এবং সামাজিক। ১৯৯৪ সালে পিএমজি এবং ২০১৪ সালে পিএমএমএস অ্যাওয়ার্ড পেয়ছেন তিনি। আইজি হিসেবে মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ার থেকে অবসর নেওয়ার আগে একই ফ্রন্টিয়ারে ২০১৫ থেকে ২০১৮ সালে ডিআইজি (অপারেশনস)-এর দায়িত্ব পালন করেছেন অখিলেশ্বর।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top