News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংঘটিত করতে হবে, সেটাই মূল লক্ষ্য: মানিক সরকার
Image

যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংঘটিত করতে হবে, সেটাই মূল লক্ষ্য: মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর: যুদ্ধ নয়, শান্তি চাই বলে ক্ষান্ত থাকলে হবেনা, এর মূল লক্ষ্য কি সেটি খুঁজে বের করতে হবে। যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংঘটিত করতে হবে, সেটাই মূল লক্ষ্য। রবিবার সিআইটিইউ রাজ্য কার্যালয়ে আলোচনা সভায় কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

প্যালেস্তাইনে গণহত্যা বন্ধ কর এ স্লোগান কে সামনে রেখে যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তির বার্তা নিয়ে রবিবার সিআইটিইউ রাজ্য দপ্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় সভায় প্যালেস্তাইনে যুদ্ধের প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মানিক সরকার। তিনি বলেন, বিগত সময়গুলিতে যুদ্ধ ছিলনা তা বললে ভুল হবে। যুদ্ধ তখনও ছিল, রাজন্য আমলে। তখন রাষ্ট্র দখলের জন্য যুদ্ধ সংঘটিত হতো। কিন্তু বর্তমানে পুঁজিবাদ সাম্রাজ্যবাদকে আরো শক্ত করার জন্য এই যুদ্ধ সংঘটিত হচ্ছে। এর বিরুদ্ধে গোটা বিশ্বকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা করে যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করে তোলাই বর্তমানে মূল লক্ষ্য হওয়া প্রয়োজন।

Releated Posts

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top