News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশের মৈনপুরীতে ছাদ ভেঙে মৃত্যু ৩ মহিলার, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা
Image

উত্তর প্রদেশের মৈনপুরীতে ছাদ ভেঙে মৃত্যু ৩ মহিলার, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা

মৈনপুরী, ২৯ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের মৈনপুরী জেলায় দোতলা একটি বাড়ির ছাদ ভেঙে প্রাণ হারালেন ৩ জন। মৃতরা ৩ জন মহিলা ও একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মৈনপুরী জেলার ইব্রাহিমপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল ওই বাড়িটি। বৃহস্পতিবার আচমকাই বিকট শব্দ করে বাড়ির ছাদ ভেঙে পড়ে।ডেপুটি পুলিশ সুপার সত্য কুমার শর্মা বলেছেন, দোতলা বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হয়েছে ৩ মহিলার। কেউ আহত হননি। ঘটনার সময় বাড়িতে ৩ জন মহিলাই ছিলেন। বাড়িটি ১৫-১৬ বছরের পুরনো। দাবি করা হচ্ছে, ভারী বৃষ্টির কারণে ছাদ ভেঙে পড়েছে। তদন্ত শুরু হয়েছে। অতিরিক্ত জেলাশাসক রামজি মিশ্র বলেছেন, “এটি কৌশলেন্দ্র যাদবের বাসভবন। যাঁরা মারা গিয়েছেন, তাঁরা হলেন-নীলম, অনুপমা এবং প্রীতি – যাদের বয়স ৩০ থেকে ৩৫ বছর, নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।”

Releated Posts

‘রেট কার্ড’ মেনে পঞ্জাবে আইএএস-আইপিএস অফিসারদের বদলি-পদায়ন: ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ বিজেপির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে ‘ট্রান্সফার র‌্যাকেট’ নিয়ে ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ করল বিজেপি। দলের অভিযোগ, পঞ্জাবে…

ByByNews Desk Sep 2, 2026

১৫ দিনের মধ্যে এনওসি প্রক্রিয়া সহজ ও স্বয়ংক্রিয় করার নির্দেশ রাম মোহন নাইডুর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ আরও সহজ করতে নো অবজেকশন সার্টিফিকেট…

ByByNews Desk Sep 2, 2026

বেঙ্গালুরুতে গ্রেফতার ৩১ বাংলাদেশি নাগরিককে ডিপোর্টেশনের জন্য বাংলায় আনা হল

কলকাতা, ২ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ৩১ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের মালদা জেলায়…

ByByNews Desk Sep 2, 2026

বেঙ্গালুরু থেকে ডিপোর্টেশনের পথে ৩১ বাংলাদেশি, চূড়ান্ত প্রক্রিয়ার জন্য পৌঁছালেন বাংলার হোল্ডিং সেন্টারে

বেঙ্গালুরু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): অবৈধভাবে ভারতে বসবাসের সন্দেহে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে আটক ৩১ জন বাংলাদেশি নাগরিককে বুধবার…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top