News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাজপার সদস্যতা অভিযানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী
Image

ভাজপার সদস্যতা অভিযানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ আগস্ট: ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান – ২০২৪কে সামনে রেখে গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত নেতৃত্ব ও কার্যকর্তাদের উদ্দেশ্যে সম্বোধন করেন। আর এই সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ দুশ্যন্ত কুমার গৌতম। ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় উপস্থিত থাকেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, আগামী ২ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান-২০২৪ শুরু হতে চলেছে। আর এই কর্মসূচিকে সফল করে তুলতে রাজ্যেও শুরু হয়েছে জোর সাংগঠনিক তৎপরতা। 

ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সর্বাত্মকভাবে সফল করে তুলতে বুধবার রাজধানীর মুক্তধারা হলে প্রদেশ বিজেপি আয়োজিত এক দিবসীয় কর্মশালায় অংশগ্রহন করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুশ্যন্ত কুমার গৌতম। এই কর্মশালায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্যের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। 

এদিকে এদিনই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সর্বভারতীয় নেতা শ্রী গৌতমকে মা ত্রিপুরাসুন্দরীর পূন্যভুমিতে আন্তরিক স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, সাংগঠনিক বিষয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হয়।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top