News Flash

  • Home
  • খেলা
  • ক্রীড়া দিবস উদযাপন ঘিরে সংবর্ধনা, প্রীতি ম্যাচ আজ

ক্রীড়া দিবস উদযাপন ঘিরে সংবর্ধনা, প্রীতি ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল, ২৯ আগস্ট হকির জাদুকর ধানচাদের জন্মদিন। ওই দিন সারাদেশেই জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে ইতোমধ্যে রাজ্যভিত্তিক সিনিয়র পুরুষদের হকি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিচ্ছে ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশন। অন্যান্য বারের মতো এবারও আগামীকাল জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২০২৩-২৪ বর্ষের জাতীয় স্তরের খেলাধুলায় সফল খেলোয়াড়দের সংবর্ধিত করা হবে। চীফ মিনিস্টার ডেভেলপমেন্ট স্কিমে খেলোয়ারদের অর্থ রাশিতে সম্মানিত করা হবে। বেশ কয়েকজন কোচকেও সংবর্ধনা জানানো হবে। এন এস আর সি সি-তে বেলা ১২:০০ টায় আয়োজিত এই অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় উপস্থিত থাকবেন। এছাড়া ক্রীড়া সচিব, অধিকর্তা, সহ দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। রাজ্যব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলাধুলার আয়োজন করা হবে। আগরতলায় ফুটবল, ভলিবল, সুইমিং, কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগরতলা প্রেসক্লাব ফুটবল টিম ও ক্রীড়া দপ্তরের টিমের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সাড়ে তিনটায় এডি নগর পুলিশ হকি গ্রাউন্ডে একটি প্রদর্শনী হকি ম্যাচের আয়োজন করা হবে। মহকুমা এবং জেলা স্তরে ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অর্থানুকূল্যে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। ‌ এনএসআরসিসি-র বিভিন্ন ইভেন্টের সেন্টারগুলোর পাশাপাশি ত্রিপুরা স্পোর্টস স্কুল সমূহেও খেলাধুলার আয়োজন করা হবে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top