ক্রীড়া প্রতিনিধি আগরতলা। আগামী ৩১ শে আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত আমবাসায় অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৪ ও ১৭ দাবা প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতাকে সামনে রেখে বুধবার আগরতলা এনআরসিসি দাবা হলে অনুষ্ঠিত হয় এক জেলাভিত্তিক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মহকুমা থেকে দাবারুরা অংশগ্রহণ করে। দুই বিভাগের বালিকা ও বালক বিভাগের প্রতিযোগিতার শেষে ঘোষণা করা হয় চূড়ান্ত জেলা দল। তাতে অনুর্ধ ১৪ বালিকা বিভাগে একমাত্র একান্তিকা সরকার অংশ নেবে রাজ্য আসরে। বালক বিভাগে যারা অংশ নেবেন তারা হলেন মেহেকদীপ গোপ, মাগনুস দত্ত, নিশান্ত দাস, আয়ুস সূত্রধর, প্রস্মিত ঘোষ। অনূর্ধ্ব ১৭ বালকদের মধ্যে রাজ্যভিত্তিক আসরে অংশ নেবে অভিজ্ঞান ঘোষ, স্বস্তিক মজুমদার, দেবজিৎ দে, কৃষাণু চৌধুরী ও রূপন্দে। বয়স ভিত্তিক এই গ্রুপে বালিকা দলটি হলেন শ্রেয়শী সাহা, সমৃদ্ধি ঘোষ, রীতিমা কর ও তৃষা দাস। এই সংবাদ জানান ত্রিপুরা স্কুল পোস্ট বোর্ডের পশ্চিম জেলার যুগ্ম সম্পাদক মদন বনিক।
ল দাবার অনূর্ধ্ব ১৪ ও ১৭ পশ্চিম জেলার দল ঘোষণা
Releated Posts
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…


















