News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুইদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জগদ্বন্ধু আশ্রমে জন্মাষ্টমী উৎসব উদযাপন
Image

দুইদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জগদ্বন্ধু আশ্রমে জন্মাষ্টমী উৎসব উদযাপন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৮ আগস্ট: দুইদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশালগড়,নারাউড়াস্হিত প্রভু জগদ্বন্ধু আশ্রমে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়। এ উপলক্ষে ২৭ আগষ্ট মঙ্গলবার, সন্ধ্যায় শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমীর মাহাত্ম্য প্রসঙ্গে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষক ও প্রাবন্ধিক মিঠুন রায়।

তিনি বলেন,  পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন জীবের মঙ্গলের জন্য। তিনি অধর্মের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করেছেন। তাঁর লীলা শ্বাশত। তিনি এই সমাজে লোক শিক্ষা নিমিত্ত এসেছেন।জগতে শ্রী কৃষ্ণই একমাত্র পুরুষ।বাকি সব প্রকৃতির অন্তর্গত। তাঁর চরণে সমর্পণের মধ্যে দিয়েই মানব জীবনের লক্ষ্য পূরণ সম্ভব।

পরবর্তী সময়ে শ্রী গোপাল বিগ্রহের অভিষেক ছাড়াও সন্ধ্যারতি অন্তে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ হয়। এ  উপলক্ষে নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। বুধবার,নন্দোৎসবের অঙ্গ হিসেবে মধ্যাহ্নে ভোগরাগ অন্তে ভক্তদের মধ্যে অন্ন প্রসাদ বিতরণ করা হয়।গোটা অনুষ্ঠানের পরিচালনায় ছিল নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ, বিশালগড় শাখা।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top