News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তি ও সম্প্রীতি রক্ষায় সমগ্র জিরানীয়া মহকুমায় জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি
Image

শান্তি ও সম্প্রীতি রক্ষায় সমগ্র জিরানীয়া মহকুমায় জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি

আগরতলা, ২৭ আগস্ট,২০২৪ পশ্চিম ত্রিপুরা জেলার সমগ্র জিরানীয়া মহকুমায় শান্তি, নিরাপত্তা ও সম্পীতি অটুট রাখতে ভারতীয় নাগরিক সুুরক্ষা সংহিতা ২০২৩-র ১৬৩নং ধারায় জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার আজ এক আদেশে এই বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করে জানিয়েছেন, এই আদেশ ২৮ আগস্ট, ২০২৪ রাত ১টা থেকে আগামী ৩১ আগস্ট রাত ১টা পর্যন্ত বলবৎ থাকবে৷ আদেশে আরও বলা হয়েছে এই বিধিনিষেধ সামরিক/ আধা সামরিক / রাজ্য পুলিশের জওয়ানদের ক্ষেত্রে যারা আইন শৃঙ্খলা রক্ষায় নিযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কার্যকর হবেনা৷ তাছাড়াও পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুুপার ও জিরানীয়া মহকুমার মহকুমা শাসকের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরী সরকারি কাজে নিযুক্ত সরকারি কর্মচারি, তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবেনা৷ এই আদেশ অমান্য করলে বিএনএস, ২০২৩ এর ২২৩নং ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top