News Flash

  • Home
  • দিনের খবর
  • জলপাইগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের, ছড়ালো চাঞ্চল্য
Image

জলপাইগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের, ছড়ালো চাঞ্চল্য

ময়নাগুড়ি, ২৪ আগস্ট (হি.স.): জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মা ও ছেলের। শুক্রবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ধর্মপুর এলাকায়। মৃতদের নাম সুব্রত কবিরাজ (১৫) এবং অনিতা কবিরাজ (৩৫)। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে খবর, অনিতাদের বাড়ির ভিতরেই রয়েছে তাঁদের পোল্ট্রি ফার্ম। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও অনিতা তাঁর ছেলেকে নিয়ে পোল্ট্রি ফার্মে মুরগীদের খাবার দিতে গিয়েছিলেন। কিন্তু ফার্মে প্রবেশ করার পরই আচমকা তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানা গিয়েছে। এরপর পরিবারের অপর এক সদস্যের তৎপরতায় তাঁদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই তাঁরা ঘটনাস্থল খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন। তবে কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top