News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেনে ধোঁয়া! আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা
Image

হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেনে ধোঁয়া! আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা

হাওড়া, ২৪ আগস্ট (হি.স.): হাওড়া থেকে তারকেশ্বরগামী লোকাল ট্রেনে আগুন আতঙ্ক ছড়ালো। শনিবার সকালে কামারকুণ্ডু স্টেশনে তারকেশ্বরগামী ওই ট্রেনের একটি কামরার নীচ থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখান যাত্রীরা। খবর পৌঁছয় ট্রেনের চালক এবং ইঞ্জিনিয়ারদের কাছে। তড়িঘড়ি সেখানে রেলের কর্মী এবং ইঞ্জিনিয়াররা গিয়ে মেরামতির কাজ শুরু করেন।শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ট্রেনটি কামারকুণ্ডু স্টেশনে পৌঁছয়। তখনই ট্রেনের একটি কামরার নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আর তাতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ভয়ে প্ল্যাটফর্মে নেমে পড়েন। যদিও রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান্ত্রিক ত্রুটি মেরামত করেন। এই ঘটনার জেরে ওই শাখায় ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি বলেই রেল সূত্রে খবর।

Releated Posts

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top