News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাইকের দৌরাত্ম্য কেড়ে নিল প্রাণ, ক্যানিংয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের
Image

বাইকের দৌরাত্ম্য কেড়ে নিল প্রাণ, ক্যানিংয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের

ক্যানিং, ২৪ আগস্ট (হি.স.): বেপরোয়াভাবে বাইক চালানোর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তা আবারও প্রমাণিত হল। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত মিলন সংঘ ক্লাবের কাছে। দুর্ঘটনায় নিহত যুবকের বাড়ি ওই এলাকাতেই।পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম- অভিজিৎ সাহা (৩৫)। দুর্ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ১ নম্বর দিঘীরপাড়ের মিলন সংঘ ক্লাবের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে দ্রুত গতিতে বাইক চালিয়ে বাড়ি ফিরছিল অভিজিৎ। মিলন সংঘের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে বাইক। রক্তাক্ত অবস্থায় স্থানীয় মানুষজন তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top