News Flash

  • Home
  • প্রধান খবর
  • আন্দোলনে অনড় আর জি করের ডাক্তাররা, ফের সন্দীপের হাজিরা সিবিআই দফতরে
Image

আন্দোলনে অনড় আর জি করের ডাক্তাররা, ফের সন্দীপের হাজিরা সিবিআই দফতরে

কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত। বিগত কয়েকদিনের মতো শুক্রবার সকালেও আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সুবিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যেই আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মোতায়েন করা হয়েছে সিআইএসএফ বাহিনী।এদিকে, তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শুক্রবার সকালে ফের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিনও তাঁর হাতে একটি ফাইল ছিল, গাড়ি থেকে নামার পর সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই তিনি সোজা ঢুকে যান সিবিআই-এর দফতরে।উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বার্তা স্পষ্ট হতেই ১১ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন দিল্লি এইমসের চিকিৎসকরা। এছাড়াও রামমনোহর লোহিয়া, এলএনজেপি হাসপাতাল, মৌলানা আজাদ মেডিকেল কলেজ, লেডি হার্ডিঞ্জ, জিটিবি হাসপাতাল কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। অথচ, যে আর জি কর কাণ্ডের জেরে দেশজুড়ে এই কর্মবিরতি, সেই শহর কলকাতাই সাড়া দিল না সুপ্রিম কোর্টের আবেদনে। এইমস একদিকে জানাল, দেশ ও মানুষের পরিষেবার স্বার্থে কাজে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন ডাক্তাররা। আর কলকাতার আন্দোলনকারীরা সাফ জানালেন, ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সব অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

Releated Posts

জি২০-তে ভারতের অগ্রাধিকারে ইরান, বাণিজ্যিক উত্তেজনা ও জ্বালানি নিরাপত্তা

অ্যাশভিল, ৩১ আগস্ট (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা, ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনা এবং ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটনের উদ্যোগ—সোমবার থেকে…

ByByNews Desk Aug 31, 2026

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top