News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুরে অস্থায়ী ত্রাণ শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Image

উদয়পুরে অস্থায়ী ত্রাণ শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ আগস্ট: শুক্রবার আকাশ পথে গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন সকালে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনের জন্য গোমতি জেলা এবং দক্ষিণ ত্রিপুরার উদ্দেশ্যে এমবিবি বিমানবন্দরে একটি MI-17 হেলিকপ্টারে চড়েন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা৷

সফরের সময় মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য সরকার বন্যায় বিপন্ন মানুষের প্রয়োজনে সাহায্য ও সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি জানান, আজ আমি গোমতী জেলার উদয়পুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছি। যেখানে ভারী বৃষ্টিপাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশাল এলাকা জুড়ে প্লাবিত হয়েছে, অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা উদয়পুরের খিলপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও খিলপাড়া মার্কেট শেডের অস্থায়ী ত্রাণ শিবির পরিদর্শন করেন। সেই সঙ্গে ত্রান শিবিরগুলিতে থাকা মানুষকে সাহস যোগান তিনি। পাশাপাশি শিবিরগুলির সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। প্রশাসনের আধিকারিকদেরও প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

নিয়োগ প্রক্রিয়া থামবে না, শূন্যপদ পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ আগস্ট: প্রযুক্তিগত সমস্যার কারণে মাঝে মধ্যে কিছু জটিলতা তৈরি হলেও রাজ্যে সরকারি নিয়োগ প্রক্রিয়া কোনওভাবেই বন্ধ…

ByByReshmi Debnath Aug 30, 2026

রাজ্যে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব, কর্মীদের পাশে থাকার বার্তা

আগরতলা, ৩০ আগস্ট: বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো ত্রিপুরায় ফিরলেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Aug 30, 2026

ড্রাইভার পদে ১৬ জনকে অফার লেটার, ১৮০ মহিলাকে সেলাই মেশিন প্রদান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ আগস্ট: কর্মসংস্থান সৃষ্টি ও মহিলা ক্ষমতায়নের মাধ্যমে স্বনির্ভর ও উন্নত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য সরকার নিরন্তর…

ByByReshmi Debnath Aug 30, 2026

বাধারঘাটে ১৩৭তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর বার্তার প্রশংসা মন্ত্রী সুশান্তর

আগরতলা, ৩০ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্ব উপলক্ষে রবিবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ৪৫ নম্বর…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top