News Flash

  • Home
  • দিনের খবর
  • ইউক্রেন সফরে প্রধানমন্ত্রী; বাপুকে শ্রদ্ধার্ঘ্য মোদীর, জেলেনস্কির সঙ্গে বার্তালাপ
Image

ইউক্রেন সফরে প্রধানমন্ত্রী; বাপুকে শ্রদ্ধার্ঘ্য মোদীর, জেলেনস্কির সঙ্গে বার্তালাপ

কিভ, ২৩ আগস্ট (হি.স.) : ইউক্রেনের রাজধানী কিভ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কিভ পৌঁছনোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী মোদী নিজেই এক্স মাধ্যমে জানিয়েছেন, “কিভ পৌঁছেছি। প্রবাসী ভারতীয়রা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।” পোল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে পৌঁছন। সে দেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কির আমন্ত্রণে তাঁর এই সফর। পোল্যান্ড থেকে ১০ ঘন্টার ট্রেন যাত্রা শেষে মোদী সেখানে পৌঁছলে রেল স্টেশনেই তাঁকে অভ্যর্থনা জানানো হয়। ইউক্রেনে তাঁর একদিনের সফরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভ সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে পৌঁছন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর এটিই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ইউক্রেনে সফর। প্রধানমন্ত্রী মোদী এদিন মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন মোদী। প্রধানমন্ত্রী মোদী ইউক্রেনের ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্ট্রি-এ শিশুদের উপর মাল্টিমিডিয়া মার্টিরোলজিস্ট এক্সপোজিশন পরিদর্শন করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী শিশুদের স্মরণে স্থাপিত মর্মান্তিক প্রদর্শনী দেখে গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন। সংঘাতে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top