লুসান, ২৩ আগস্ট (হি.স.): প্যারিস অলিম্পিকের পর লুসানেও সোনা জেতা হল না। অলিম্পিকের পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েও লুসানে ডায়মন্ড লিগে বৃহস্পতিবার রাতে সেই দ্বিতীয় স্থানেই শেষ করলেন নীরজ চোপড়া। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীরজকে। দোহা ডায়মন্ড লিগ ও প্যারিস অলিম্পিকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। সেই দুঃখ ভুলে এ বার লুসানে নেমেছিলেন তিনি। কিন্তু এখানেও সেই দ্বিতীয় স্থানেই শেষ করলেন তিনি। লুসানে সোনা জিতলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস। ব্রোঞ্জ জিতলেন জার্মানির জুলিয়ার ওয়েবার। ২০২২ এবং ২০২৩ সালে পর পর দু’বার ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ। লুসানে ৯০.৬১ মিটার ছুড়ে সোনা জেতেন অ্যান্ডারসন। সোনা জিততে হলে নীরজকে প্রায় ৯১ মিটার ছুড়তে হতো। কিন্তু তিনি ৮৯.৪৯ মিটার ছুড়তে সক্ষম হন। এর ফলে তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল। আর এই ৮৯.৪৯ মিটারই নীরজের এই মরসুমের সেরা থ্রোও।

অলিম্পিকের পর লুসানেও সোনা হল না, রুপো নিয়েই সন্তুষ্ট নীরজ
Releated Posts
কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…


















