News Flash

Image

করিমগঞ্জে সেপ্টেম্বর মাসের জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার চাল বরাদ্দ

করিমগঞ্জ (অসম) ২২ আগস্ট (হি.স.) : করিমগঞ্জে সেপ্টেম্বর মাসের জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে পিএমজিকেএওয়াই বা প্রাইম মিনিস্টার গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যেের চাল বরাদ্দ করা হয়েছে । এই চাল অন্ত্যোদয় অন্ন যোজনায় রেশন কার্ড পিছু ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডধারীদের মাথা পিছু ৫ কেজি করে বিনামূল্যে বিতরণ করতে করিমগঞ্জের খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ন্যায্য মূল্যের দোকানীদের বরাদ্দ চাল গ্রহনের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে । তাই এনএফএসএ অন্তর্ভুক্ত সকল পরিবহনকারীদেরকে এক নির্দেশে বলা হয়েছে তাঁরা যেন ৩১ আগস্ট এর ভিতরে বরাদ্দ চাল নিজ নিজ এফসিআই ডিপো থেকে সংগ্রহ করে ন্যায্য মূল্যের দোকানীদের বিলি করেন । তাছাড়া নির্দেশে এটাও উল্লেখ রয়েছে যে কেহ যদি উপভোক্তার কাছ থেকে এই চালের বিনিময়ে টাকা দাবি করে তাহলে ন্যায্য মূল্যের দোকানীদের বা ডিলারশিপদের বিরুদ্ধে ভারতীয় পেনাল অ্যক্টের অধীনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top