News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের ভোজপুরে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু
Image

বিহারের ভোজপুরে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু

ভোজপুর, ২২ আগস্ট (হি.স.): বিহারের ভোজপুর জেলায় ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও দু’জন মহিলা। এই দুর্ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভোজপুরের গজরাজগঞ্জ থানার অধীনে বিবিগঞ্জ ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা গিয়েছেন। ওই গাড়িতে ৭ জন ছিলেন, যাঁদের মধ্যে ৩ জন পুরুষ ও দু’জন মহিলা মারা গিয়েছে। সকাল সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।গাড়ির আরোহীরা বিন্ধ্যাচল থেকে আসছিলেন। নিহতরা সবাই দানাপুরের বাসিন্দা। দুর্ঘটনার শিকার সকলেই মা ভবানীর দর্শন করে বিন্ধ্যাচল থেকে নিজেদের বাড়িতে ফিরছিলেন। ফেরার সময় তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় লোকজনের মতে, গাড়িতে ৭ জন ছিলেন, যার মধ্যে ৫ জন মারা গিয়েছেন। বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top