News Flash

  • Home
  • দিনের খবর
  • কাঁকুড়গাছির লোহাপট্টিতে পাঁচটি কারখানায় আগুন, বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা!
Image

কাঁকুড়গাছির লোহাপট্টিতে পাঁচটি কারখানায় আগুন, বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা!

কলকাতা, ২২ আগস্ট (হি.স.): ভয়াবহ আগুন লাগল কাঁকুড়গাছির লোহাপট্টি এলাকায়। বুধবার রাত দেড়টা নাগাদ কাঁকুড়গাছির লোহাপট্টি এলাকায় পাঁচটি কারখানায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের মোট ২০টি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কারখানাগুলিতে প্লাস্টিক এবং অন্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।দমকল সূত্রের খবর, বুধবার রাত দেড়টা নাগাদ, লোহাপট্টির একটি প্লাস্টিকের কারখানায় আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলকে। কারখানার ভিতরে থাকা কর্মীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাই। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে দু’দফায় আরও ১৫টি ইঞ্জিন যায়। তবে তার মধ্যেই আগুন পাশের চারটি কারখানায় ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্থানীয়দের একাংশ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026

ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর: উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং…

ByByNews Desk Aug 30, 2026

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top