News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রতিরক্ষা ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা ভারত ও পোল্যান্ডের মধ্যে গভীর বিশ্বাসের প্রতীক : প্রধানমন্ত্রী মোদী
Image

প্রতিরক্ষা ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা ভারত ও পোল্যান্ডের মধ্যে গভীর বিশ্বাসের প্রতীক : প্রধানমন্ত্রী মোদী

ওয়ারশ, ২২ আগস্ট (হি.স.): প্রতিরক্ষা ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা ভারত ও পোল্যান্ডের মধ্যে গভীর বিশ্বাসের প্রতীক। জোর নিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হবে। উদ্ভাবন এবং মেধা আমাদের উভয় দেশের যুবশক্তির পরিচয়। দক্ষ জনশক্তির কল্যাণে এবং গতিশীলতা বাড়াতে উভয় পক্ষের মধ্যে একটি সামাজিক নিরাপত্তা চুক্তিতে সম্মত হয়েছে। ভারত ও পোল্যান্ডও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিবিড় সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, আমরা উভয়েই একমত যে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সংস্কার সময়ের প্রয়োজন। সন্ত্রাসবাদ আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যেমন ভারত ও পোল্যান্ডের মতো দেশ, যারা মানবতায় বিশ্বাসী। জলবায়ু পরিবর্তন আমাদের জন্য একটি সাধারণ অগ্রাধিকারের বিষয়। আমরা আমাদের সক্ষমতা একত্রিত করে একটি সবুজ ভবিষ্যতের জন্য কাজ করব।”

Releated Posts

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026

ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর: উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং…

ByByNews Desk Aug 30, 2026

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top