News Flash

  • Home
  • দিনের খবর
  • আমেরিকায় ফ্ল্যাটে মিলল অলিম্পিয়ান ড্যানিয়েলা চিরিনোসের দেহ
Image

আমেরিকায় ফ্ল্যাটে মিলল অলিম্পিয়ান ড্যানিয়েলা চিরিনোসের দেহ

লাস ভেগাস, ২২ আগস্ট (হি.স.): ভেনেজুয়েলার অলিম্পিকের  ইতিহাসে অন্যতম তারকা সাইক্লিস্ট ড্যানিয়েলা চিরিনোস। দেশের হয়ে পাঁচবার অলিম্পিকে অংশ নিয়েছিলেন। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিক গেমসে অভিষেক হয়েছিল তার। এরপর তিনি ১৯৯৬ আটলান্টা, ২০০০ সিডনি, ২০০৪ এথেন্স এবং ২০১২ লন্ডন অলিম্পিক গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁরই মৃতদেহ বুধবার উদ্ধার হল আমেরিকার  লাস ভেগাসের তাঁর নিজের ফ্ল্যাট থেকে।  তাঁর মৃত্যু কিছুদিন আগেই ঘটেছে বলে অনুমান বিশেষজ্ঞদের।

পুলিশের প্রাথমিক অনুমান, গলায় খাবার আটকে মৃত্যু হয়েছে এই অলিম্পিয়ানের। কারণ তাঁর খাদ্যনালিতে সলিড খাবারের উপস্থিতি পাওয়া গিয়েছে। তবে এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ৫০ বছরের এই অলিম্পিয়ান সাইক্লিংয়ের জগত থেকে অবসর নিয়ে লাস ভেগাসের একটি হোটেলে কাজ করতেন।

Releated Posts

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026

ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর: উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং…

ByByNews Desk Aug 30, 2026

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top