News Flash

  • Home
  • দিনের খবর
  • সন্দীপ ঘোষের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Image

সন্দীপ ঘোষের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের

কলকাতা, ২১ আগস্ট (হি. স.) : সন্দীপ ঘোষের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে । বুধবার এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

পরিবারের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে সন্দীপ ঘোষের পরিবারের নিরাপত্তার আর্জি চেয়ে মামলার শুনানি হয়। এই মামলার আদালতের নির্দেশ, সন্দীপ ঘোষের পরিবারের নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। যদিও এখন বাড়ির সামনে পুলিশ পিকেট রয়েছে বলে রাজ্যে জানিয়েছে। বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ি । আর সেই বাড়িতেই স্ত্রী, শ্বশুর, শাশুড়িকে নিয়ে থাকেন সন্দীপ ঘোষ। সেখানে হামলার আশঙ্কা করছেন তিনি। তাঁর শ্বশুর রামকৃষ্ণ দাস নিরাপত্তা চেয়ে হাইকোর্টে মামলা করেন। এদিনের মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, “পুলিশ আপনাকে নিরাপত্তা দেয়নি? কী ধরনের হামলার আশঙ্কা করছেন? আপনার এলাকায় পুলিশ নেই?”মামলাকারীর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, “প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আমাকে পুলিশের কাছে আবেদন করতে বলেছেন। আমাকে প্রতিদিন সিবিআই অফিসে দৌঁড়তে হচ্ছে।” তিনি সওয়াল করেন, ১৪-১৫ আগস্ট আর জি করের ঘটনার পর থেকে বাড়ির সামনে কয়েক হাজার লোকের জমায়েত হয়। রাজ্যের তরফে দাবি করা হয়, বাড়ির সামনে ২৪ ঘণ্টা পুলিশ পিকেট রয়েছে। মোবাইল ভ্যান এলাকায় রয়েছে। ওসি বেলেঘাটা পদক্ষেপ করছে। এরপরই হাইকোর্টের তরফে পুলিশকে নির্দেশ দেওয়া হয়, বেলাঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে পুলিশি নিরাপত্তা থাকবে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top