News Flash

  • Home
  • দিনের খবর
  • দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন সম্ভাবনা প্রবল, শুরু রাস্তা সম্প্রসারণের কাজ
Image

দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন সম্ভাবনা প্রবল, শুরু রাস্তা সম্প্রসারণের কাজ

দীঘা, ২১ আগস্ট (হি.স.): পুজোর পর দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সম্ভাবনা প্রবল, সেই লক্ষ্যে শুরু হয়েছে রাস্তা সম্প্রসারণের কাজ। রেল স্টেশন থেকে দীঘা থানা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেছে পূর্ত দফতর (সড়ক)। লক্ষ্য নতুন জগন্নাথ মন্দিরে যাওয়ার পথকে ভালো করা। এই পদক্ষেপ নেওয়া হয়েছে পর্যটকদের স্বাচ্ছন্দ্যর কথা মাথায় রেখে। দীঘার ওডিশা সীমানা থেকে ওয়েলকাম গেট পর্যন্ত ১১৬ বি জাতীয় সড়ক ফোর লেনের হবে। বুধবার এমনটাই জানিয়েছেন দীঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য। দীঘার পর্যটকদের স্বাচ্ছন্দ্য দিতে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর মধ্যে আছে দীঘাকে যানজট মুক্ত করতে এবং পরিবেশ দূষণমুক্ত করতে মোটর চালিত ভ্যান রিক্সা বন্ধ করা। উল্লেখ্য, পুজোর পরেই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top