News Flash

  • Home
  • দিনের খবর
  • মাথায় বন্দুক ঠেকিয়ে  গৃহবধূকে ধর্ষণের অভিযোগ বোলপুরে
Image

মাথায় বন্দুক ঠেকিয়ে  গৃহবধূকে ধর্ষণের অভিযোগ বোলপুরে

বোলপুর, ২১আগস্ট (হি. স.) : আর জি কর কাণ্ডের মাঝেই মাথায় বন্দুক ঠেকিয়ে গোয়ালঘরে নিয়ে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ বোলপুরে। পরে যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নৃশংস অত্যাচার নির্যাতিতাকে৷ এই মর্মে  বুধবার হাসপাতাল থেকে সটান বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা ৷ অভিযুক্ত ফিরোজ খাঁ বোলপুর থানার বাহিরী-পাঁশচোয়া গ্রাম পঞ্চায়েত করিমপুরের বাসিন্দা৷ এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে৷

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য৷ দিকে দিকে চলছে বিক্ষোভ, অবরোধ, প্রতিবাদ। সুপ্রিমকোর্ট এই ঘটনায় ইতিমধ্যেই একগুচ্ছ পর্যবেক্ষণ ও নির্দেশ দিয়েছে। এই ঘটনার মাঝেই বোলপুরে নৃসংশ ভাবে ধর্ষণের অভিযোগ। মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে গৃহবধূকে গোয়ালঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়৷ এমনকি, যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নির্যাতন করা হয়৷ ঘটনাটি ঘটেছে ১৭ আগস্ট। ঘটনার পর থেকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি ছিলেন নির্যাতিতা ৷ হাসপাতাল থেকে সটান বোলপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন নির্যাতিতা ৷ অভিযুক্তের নাম ফিরোজ খাঁ। বাড়ি বোলপুরের বাহিরী-পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের করিমপুর গ্রামে।এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত অভিযুক্ত ফিরোজ ৷ নির্যাতিতার অভিযোগ, দীর্ঘ দিন ধরে এই ফিরোজ খাঁ সম্পর্ক রাখার জন্য হুমকি দিত৷ শনিবার দুপুরে রাস্তায় একা পেয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে গোয়ালঘরে তুলে নিয়ে যায়। সঙ্গে তার ৪ বছরের পুত্র সন্তান ছিল৷ তাকে বস্তায় ভরে দেয় ফিরোজ৷ পরেধর্ষণ করে ৷ এমনকি, যৌনাঙ্গে বন্দুক ঢুকিয়ে নির্মমভাবে অত্যাচার করে। ঘটনার পর মান বাঁচাতে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের মাঝে আরও এক নৃসংশ ধর্ষণের ঘটনায় ঘুম ছুটেছে পুলিশের৷ ইতিমধ্যেই নির্যাতিতা ও তাঁর স্বামীর বয়ান রেকর্ড করা শুরু করেছে পুলিশ। পাশাপাশি, অভিযুক্তের খোঁকে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷  নির্যাতিতার স্বামী বলেন, “ওই ফিরোজ এলাকায় বন্দুক নিয়ে ঘোরে৷ আমাকে ভয় দেখায়। আমার স্ত্রীকে ধর্ষণ করেছে বন্দুক দেখিয়ে৷ এত দিন আমার স্ত্রী হাসপাতালে ভর্তি ছিল৷  আজ অভিযোগ করলাম থানায়।”

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top