News Flash

  • Home
  • দিনের খবর
  • কালনায় স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ প্রতিবেশীর
Image

কালনায় স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ প্রতিবেশীর

কালনা, ২১ আগস্ট (হি. স.) : কালনার মেদগাছি পাইকপাড়া এলাকায় স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে দাঁড় করিয়ে ধারালো অস্ত্রের কোপ মারে প্রতিবেশী। বুধবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । রক্তাক্ত অবস্থায় এলাকার লোকজনই পাটমহল গার্লস হাই স্কুলের আরাধ্যা দাস নামে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চলছে চিকিৎসা।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে এক বন্ধুর সঙ্গে স্কুলে যাচ্ছিল ওই ছাত্রী। অভিযোগ, রাস্তাতেই প্রতিবেশী রামকৃষ্ণ দাস নামে এক যুবক তার পথ আটকায়। আচমকা হাতে থাকা জমিতে ঘাস কাটার নিড়ানি দিয়ে অতর্কিতে তার ওপর আক্রমণ করে। হাত, মুখে, মাথায় নানা জায়গায় এলোপাথাড়ি কোপ মারতে থাকে। মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই ছাত্রী। পাশে থাকা বন্ধুদের চিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন। উদ্ধার করা হয় ছাত্রীকে। সোজা নিয়ে যাওয়া হয় কালনা হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা।

Releated Posts

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top