News Flash

  • Home
  • দিনের খবর
  • জলপাইগুড়িতে নিখোঁজ বৃদ্ধের দেহ উদ্ধার পুকুর থেকে
Image

জলপাইগুড়িতে নিখোঁজ বৃদ্ধের দেহ উদ্ধার পুকুর থেকে

জলপাইগুড়ি, ২০ আগস্ট (হি. স.) : জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোমস্তাপাড়ে অবস্থিত পুকুর থেকে দুই দিন ধরে নিখোঁজ এক বৃদ্ধের দেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের নাম নিতাই রায় (৭৫)। তিনি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় বাজার সংলগ্ন সুন্দরপাড়ের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার পুকুর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার থেকে নিতাই রায় নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। এদিন সকালে গোমস্তাপাড়ে পুকুরে এক ব্যক্তির দেহ দেখতে পান কয়েকজন। ঘটনার খবর পেয়ে নিতাইয়ের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে দেহ শনাক্ত করেন। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

Releated Posts

পাকিস্তানের জেলে সাজা সম্পূর্ণ ১৮৮ ভারতীয় বন্দির দ্রুত মুক্তি ও প্রত্যাবাসনের দাবি ভারতের

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): পাকিস্তানের জেলে সাজা সম্পূর্ণ করা ১৮৮ জন ভারতীয় মৎস্যজীবী ও বেসামরিক বন্দিকে দ্রুত মুক্তি…

ByByNews Desk Jul 1, 2026

আজমের হাই-সিকিউরিটি জেলে খুন দস্যু জগন গুর্জর, কড়া নিরাপত্তায় গ্রামে শেষকৃত্য সম্পন্ন

জয়পুর, ১ জুলাই (আইএএনএস): আজমের হাই-সিকিউরিটি জেলের ভিতরে খুন হওয়া কুখ্যাত দস্যু জগন গুর্জর-এর শেষকৃত্য বুধবার রাজস্থানের ধোলপুর…

ByByNews Desk Jul 1, 2026

এসআইআর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের রেশন ও লক্ষ্মীর ভাণ্ডার-সদৃশ ‘অন্নপূর্ণা’ প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য…

ByByNews Desk Jul 1, 2026

যক্ষ্মামুক্ত ভারত অভিযান ও ডেঙ্গু প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): যক্ষ্মামুক্ত ভারত (টিবি মুক্ত ভারত) অভিযান এবং ১০০ দিনের বিশেষ কর্মসূচি নিয়ে বুধবার দিল্লি…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top