News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব উদযাপন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের
Image

বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব উদযাপন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট:
প্রতিবছরের ন্যায় এবারও সীমান্ত এলাকায় দায়িত্বে নিয়োজিত বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিয়ে দিনটিকে উদযাপন করেন তিনি।

এদিন আখাউড়া চেকপোস্ট এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে রাখি পরিয়ে তিনি বলেন, প্রতিবছরই দিনটি তিনি সীমান্ত সুরক্ষায় নিয়োজিত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে পালন করে। ২০০৭ থেকে তিনি এই সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানদের রাখি পরিয়ে আসছেন। তারা প্রত্যেকেই বাড়ি-ঘর থেকে দূরে থাকে। তাই এ বিশেষ দিনে যেন তাদের একাকীত্ব অনুভব না হয় সেই জন্যেই তাদের সঙ্গে এই উৎসবের দিন উদযাপনে যান তিনি। এদিন সীমান্তে বিডিআর – দের হাতেও রাখি পরিয়ে দেন প্রতিমা ভৌমিক। 

এদিন সীমান্তে নিয়োজিত জওয়ানদের হাতে রাখি পরিয়ে তাদের হাতে মিষ্টি তুলে দিয়ে তাদের রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে ভাই বোনের সম্পর্ককে অটুট রাখার বার্তা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top