News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের চিন্তাধারাকে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়াই বিজেপি সরকারের মূল লক্ষ্য : রাজীব
Image

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের চিন্তাধারাকে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়াই বিজেপি সরকারের মূল লক্ষ্য : রাজীব

আগরতলা, ১৯ আগস্ট: মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের চিন্তাধারাকে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়াই বিজেপি সরকারের মূল লক্ষ্য। আজ মহারাজার জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

আজ বিজেপি প্রদেশ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৬ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ অন্যান্য নেতৃত্বরা।

এদিন রাজীব ভট্টাচার্য্য বলেন, আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। আজ ১১৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে।

এদিন তিনি বলেন, ত্রিপুরাবাসীর উন্নয়নে তিনি নিরন্তর কাজ করে গিয়েছেন। শিক্ষা ক্ষেত্রে থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব কাজ করে গিয়েছেন তিনি। মহারাজার চিন্তাধারাকে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়াই বিজেপি সরকারের মূল লক্ষ্য বলে তিনি। 

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top