News Flash

  • Home
  • দিনের খবর
  • জার্মান কাপের শিরোপা জিতে মরসুম শুরু করল লেভারকুসেন
Image

জার্মান কাপের শিরোপা জিতে মরসুম শুরু করল লেভারকুসেন

বে-অ্যারেনা (জার্মানি), ১৮ আগস্ট (হি.স.): আগের মরসুমের মত এবারও জার্মান কাপ শিরোপা জিতে নতুন মরসুমের সূচনা করল বায়ার লেভারকুসেন। স্টুটগার্টের বিপক্ষে ২-২ গোলের সমতার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে স্টুটগার্টকে হারিয়ে শিরোপা জিতেছে জাবি আলোনসোর দল।বে–অ্যারেনায় ম্যাচের ১১ মিনিটেই ভিক্টরবোনিফেইসের গোলে এগিয়ে যায় লেভারকুসেন। ৪ মিনিটের পর স্টুটগার্টকে সমতায় ফেরান এনজো মিলট। এরপর ৩৭ মিনিটে প্রতিপক্ষ লেভারকুসেনের খেলোয়াড়কে ট্যাকল করতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্টিন টরিয়ের। এরপর ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় লেভারকুসেনকে। ম্যাচের ৬৩ মিনিটে ১০ জনের লেভারকুসেনের বিপক্ষে এগিয়ে যায় স্টুটগার্ট।  এরপর খেলা শেষ মুহূর্তে অর্থাৎ ৮৮ মিনিটে প্যাটট্রিক শিকের  গোলে সমতায় ফেরে  লেভারকুসেন। ম্যাচের বাকি সময় আর গোল হয়নি। ফল নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

জাভি আলোনসো দায়িত্ব নেওয়ার পর এটি বায়ার্নের তৃতীয় শিরোপা। এর আগে বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপাও জিতেছিল তারা।বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে এই জয় লেভারকুসেনকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

Releated Posts

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top