News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মনসা পূজাকে কেন্দ্র করে মূর্তি নিয়ে বাজারে উপস্থিত মৃৎশিল্পীরা
Image

মনসা পূজাকে কেন্দ্র করে মূর্তি নিয়ে বাজারে উপস্থিত মৃৎশিল্পীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: শনিবার মনসা পুজো। আগরতলার বটতলা বাজারে মনসা মায়ের মূর্তি বিক্রি করতে এসেছেন মূর্তি বিক্রেতারা।

শনিবার সর্প দেবী মনসার পূজা। গ্রাম ত্রিপুরায় মনসা পূজার বেশ প্রচলন রয়েছে। পুরো শ্রাবণ মাস জুড়ে মনসামঙ্গল পরে মায়ের পূজায় শামিল হন ধর্মপ্রাণ মানুষ। মনসা দেবীর মূর্তিপূজার প্রচলন দীর্ঘদিন ধরেই। মৃৎ শিল্পীরা মূর্তি নিয়ে হাজির রাজধানী আগরতলা শহরের বটতলা বাজারসহ অন্যান্য বাজার গুলিতে।

শুক্রবার সকাল থেকেই বটতলা বাজারে মৃৎশিল্পীদের মূর্তি নিয়ে বটতলা বাজারে হাজির হতে দেখা যায়। মৃৎশিল্পীরা জানান এবছর মূর্তির বেশ চাহিদা রয়েছে। নূন্যতম ৫০০ টাকা থেকে দু হাজার টাকা মূল্যে বিক্রি হচ্ছে দেবীর প্রতিমা। মৃৎশিল্পীরা জানান, বাজারে  মূর্তি তৈরীর সামগ্রিক দাম অনেক বেশি। সেই তুলনায় মূর্তি তৈরি করে বিক্রি করে তাদের খুব বেশি একটা লাভ হয় না। তবু তারা পূর্বপুরুষদের এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তারা জানান মূর্তি তৈরি করে জীবন জীবিকার নির্বাহ করা রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। সে কারণে অনেকেই মূর্তি তৈরীর কাজ বন্ধ করে অন্য পেশায় নিয়োজিত হয়েছেন।

Releated Posts

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top