News Flash

Image

করিমগঞ্জে শোক দিবস পালন

করিমগঞ্জ (অসম) ১৬ আগস্ট (হি.স.) : সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও শুক্রবার শোক দিবস পালন করা হয়েছে। ধেমাজিতে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাশকতাকারীদের বোমা বিস্ফোরণে নিহত নিষ্পাপ জনগণের স্মৃতিতে রাজ্য সরকারের ২০০৪ সালের সিদ্ধান্ত অনুসারে প্রতিবছর ১৬ আগস্ট এই শোক দিবস পালন করা হয়। এতে ১৬ আগস্ট, শুক্রবার সকাল ১১টায় করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত মৃদুল যাদব, ডিডিসি দীপক জিডুং, এডিসি ধ্রুবজ্যোতি দেব, ডিডিএমএ-র ডিপিও সিজু দাস সহ আধিকারিক ও কর্মচারীদের উপস্থিতিতে শোক দিবস উপলক্ষে অহিংসা ও সহিষ্ণুতার সমবেত  শপথ বাক্য পাঠ করা হয় ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এই উপলক্ষে জেলার প্রতিটি সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এদিকে শোক দিবস উপলক্ষে জেলার প্রতিটি রাজস্ব চক্র সহ অন্যান্য সব বিভাগীয় কার্যালয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অহিংসা ও সহিষ্ণুতার শপথ বাক্য পাঠ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। এদিকে ওইদিন করিমগঞ্জের জেলা তথ্য ও জনসংযোগ কার্যালয়েও সন্ত্রাসবাদ ও হিংসার বিরোধিতা করে অহিংসা ও সহিষ্ণুতার শপথ বাক্য পাঠ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে ডিআইপিআরও ইফতিখার জামান কার্যালয়ের কর্মীদের শপথ বাক্য পাঠ করান।

Releated Posts

অরুণাচলে জঙ্গি হামলায় অসম রাইফেলসের হাবিলদার নিহত, আহত ৪

ইটানগর, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গিদের হামলায় অসম রাইফেলসের এক হাবিলদার নিহত এবং…

ByByNews Desk Sep 29, 2026

আত্মনির্ভর নাগাল্যান্ড গড়তে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান রাজ্যপাল যাদবের

কোহিমা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আত্মনির্ভর নাগাল্যান্ড গড়ে তুলতে যুবসমাজকে দক্ষতা অর্জন, উদ্যোগী…

ByByNews Desk Sep 29, 2026

সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে উপনির্বাচনের আসন জিতেছিল বিরোধীরা: মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী

শিলং, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন শিলং লোকসভা উপনির্বাচনের প্রচারে বিরোধী দল ভয়েস অব দ্য পিপল পার্টি (ভিপিপি)-র বিরুদ্ধে…

ByByNews Desk Sep 29, 2026

অসমের কৃষিক্ষেত থেকে লে’জের প্যাকেট: ৭৭৮ কোটি টাকার বিনিয়োগে কর্মসংস্থানের বার্তা হিমন্তের

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে ৭৭৮ কোটি টাকার বিনিয়োগের প্রসঙ্গ…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top