News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের আঁধারে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল তথা কংগ্রেস কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলা, পরিদর্শনে কংগ্রেস নেতৃত্বরা 
Image

রাতের আঁধারে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল তথা কংগ্রেস কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলা, পরিদর্শনে কংগ্রেস নেতৃত্বরা 

আগরতলা, ১৬ আগস্ট: গতকাল গভীর রাতে এডি নগরস্থিত বাগান বাড়ির কংগ্রেস কর্মী তথা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল কুলদীপ বাহাদুর রায়ের বাড়িতে দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে। কর্পোরেটর অলক রায়ের নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

অভিযোগচ গত তিনদিন পূর্বে কুলদীপ বাহাদুর রায়ের ছেলে দেবব্রত বাহাদুর রায়কে কংগ্রেস করার অভিযোগে মারধর করে। সেই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছিল। গতকাল দুপুরে মামলা তুলে নেওয়ার জন্য বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করা হয়। মামলা তুলে না নেওয়ায় গতকাল রাতে কর্পোরেটর অলক রায়ের নেতৃত্বে বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে আমতলী থানার পুলিশ।

কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন,ঠাকুর ঘর থেকে শুরু করে রান্নাঘর চুরমার করে দেয় দুষ্কৃতীরা। তিনি এসপি সঙ্গে দেখা করেছেন এবং এসপি বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। অবিলম্বে যেন দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয় তারও আবেদন রাখেন তিনি।

Releated Posts

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top