News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়া হরি রাধা বিদ্যামন্দির পরিদর্শনে রাজ্যপাল
Image

তেলিয়ামুড়া হরি রাধা বিদ্যামন্দির পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ আগস্ট: শুক্রবার তেলিয়ামুড়া হরি রাধা বিদ্যামন্দির পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। তিনি মূল্যবোধের শিক্ষা প্রসারের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত দুষ্কি এলাকায় হরি রাধা বিদ্যামন্দির। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানটি বেসরকারি ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই এলাকায় এক ভিন্ন ধর্মী শিক্ষা এবং ধর্মীয় ভাবাবেগের মিশ্রণ সংক্রান্ত পরিমণ্ডল তৈরি করার জন্য নিরন্তর প্রয়াস অব্যাহত রেখে চলেছে।

শুক্রবার সংশ্লিষ্ট বিদ্যালয়টি পরিদর্শনে আসেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। স্বাভাবিকভাবেই রাজ্যপালের সফরকে ঘিরে ব্যাপক প্রশাসনিক তৎপরতা পরিলক্ষিত হয় গোটা এলাকা তথা শহর জুড়ে।

রাজ্যপাল সহ স্থানীয় বিধায়িকা তথা রাজ্য সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব ,জেলা শাসক চাঁদনী চন্দ্রন , তেলিয়ামুড়া মহকুমার এবং খোয়াই জেলার বিভিন্ন স্তরের বিশিষ্ট প্রশাসনিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। রাজ্যপাল বিদ্যালয়ে অবস্থানকালে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে  খোঁজখবর নেন। 

আলোচনায় অংশগ্রহণ করে  রাজ্যপাল সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে বলার পাশাপাশি এই সময়ের মধ্যে প্রকৃত অর্থে গুণগত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার প্রসারের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি  রাজ্যপাল এই সময়ের মধ্যে গোটা দেশে কিভাবে মূল্যবোধ সংক্রান্ত শিক্ষা ব্যবস্থার প্রসার নিয়ে সরকার কাজ করে চলেছে সেই বিষয়ে রীতিমতো দৃষ্টান্ত আকারে তুলে ধরে নাতিদীর্ঘ আলোচনা  করেন।

Releated Posts

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top