News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে ১০৮টি শিব মন্দির স্থাপন উদ্যোগের অঙ্গ হিসেবে তুলাকোনা সেবা ধামে শিব মন্দির প্রতিষ্ঠা

রাজ্যে ১০৮টি শিব মন্দির স্থাপন উদ্যোগের অঙ্গ হিসেবে তুলাকোনা সেবা ধামে শিব মন্দির প্রতিষ্ঠা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রাজ্যে ১০৮টি শিব মন্দির স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ধর্মীয় কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানী আগরতলা শহর সংলগ্ন তুলাকোনা সেবা ধামে শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়।

এদিন মন্দির প্রতিষ্ঠা করেন  বিশিষ্ট পুরোহিত গৌতম মিশ্রা। এই ধরনের প্রয়াস  অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।  শ্রাবণ মাসে ভগবান শিবের জন্ম মাস। এই মাসটিকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচীর অঙ্গ হিসেবে আগরতলা তুলাকোনা সেবা দামে ভগবান শিবের মাথায় জল ঢ়ালেন এলাকার মা বোনেরা। পরিশেষে কন্যা পূজা অনুষ্ঠিত হয় ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা।  শিবলিঙ্গে জল ঢেলে বিধায়িকা অন্তরা দেব  বলেন রাজ্য ও রাজ্যবাসীর মঙ্গল কামনা করে এদিন পূজো দেওয়া হয়েছে। তুলাকোনা সেবা দামে ভগবান শিবের মন্দিরে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়ে এদিন।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top