News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উচ্চ আদালতের নির্দেশে অবশেষে খুলে দেওয়া হল সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসকের কার্যালয়
Image

উচ্চ আদালতের নির্দেশে অবশেষে খুলে দেওয়া হল সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসকের কার্যালয়

আগরতলা, ১৫ আগস্ট: উচ্চ আদালতের নির্দেশে অবশেষে খুলে দেওয়া হয়েছে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসকের কার্যালয়। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সিপাহীজলা জেলা শাসক সিদ্ধার্থ এস জয়সয়াল।

প্রসঙ্গত, সিপাহীজলা ডিএম অফিসটি যে জমির উপর নির্মিত হয়েছে সেই জমির মালিককে জমির মূল্য ৫ কোটি টাকা এখনো দেওয়া হয় নি।  বর্তমানে যে জায়গায় সিপাহীজলা জেলার ডিএম অফিসটি অবস্থিত সেই জায়গার প্রকৃত মালিক অনিল প্লেন্টেশন প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি। জমির মূল্য না পেয়ে অনিল প্লেন্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফে ২০২০ সালে আদালতে একটি মামলা করে।

এই জায়গাটির মূল্য ছিল তিন কোটির অধিক, বর্তমানে সুদ সমেত এই জায়গার দাম ৫ কোটি টাকার অধিক হয়েছে। দীর্ঘদিন মামলাটি চলার পর জুলাই মাসের ৩০ তারিখ আদালতের এডিশনাল ডিস্ট্রিক্ট জর্জ উক্ত মামলার রায় ঘোষণা করেন।গত ১২ আগস্ট সিল করে দেওয়া হয়েছিল অতিরিক্ত জেলা শাসকের কার্যালয়। আজ অবশেষে উচ্চ আদালতের নির্দেশে খুলে দেওয়া হলো সিপাহীজলা অতিরিক্ত জেলা শাসকের কার্যালয়। আজ একথা জানিয়েছেন সিপাহীজলা জেলা শাসক সিদ্ধার্থ এস জয়সয়াল।

এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছেন। তার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। 

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top