News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিরানীয়া মহকুমার শচীন্দ্রনগর কলোনীতে অত্যাধুনিক পার্ক গড়ে তোলা হবে : পর্যটন মন্ত্রী
Image

জিরানীয়া মহকুমার শচীন্দ্রনগর কলোনীতে অত্যাধুনিক পার্ক গড়ে তোলা হবে : পর্যটন মন্ত্রী

আগরতলা, ১৪ আগস্ট: জিরানীয়া মহকুমার শচীন্দ্রনগর কলোনীতে স্বদেশ দর্শন স্কিমে অত্যাধুনিক পার্ক গড়ে তোলা হবে। এর জন্য প্রায় ৫০ কোটি টাকা ব্যয় হবে। আজ প্রস্তাবিত বিনোদন পার্কের জায়গা সরেজমিনে পরিদর্শনে গেলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরার পর্যটনকে বিশ্বে স্হান করে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ পূর্বে স্বদেশ দর্শন স্কিমে অর্থ বরাদ্দ করা হয়েছিল। তা দিয়েই রাজ্যে পর্যটন স্থানের উন্নয়ন শুরু হয়েছিল। এবারও স্বদেশ দর্শন স্কিমে অর্থ প্রদান করা হবে। সেই অর্থ দিয়ে জিরানীয়া মহকুমার শচীন্দ্রনগর কলোনীতে সরকারী এবং বেসরকারি জায়গায় পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তাঁর কথায়, এখানে বিশ্বমানের পার্ক গড়ে তোলা হবে। তাতে জিরানীয়াবাসীর উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সম্ভব হবে। তার জন্য ওই এলাকার স্হানীয় মানুষদের সাথে আলেচনা হয়েছে। তাঁরা স্ব-ইচ্ছায় রাজ্য সরকারকে জমি দান করবেন। বিনিময়ে তাঁদের পরিবার একজন সদস্যকে পার্কে চাকুরীর সুযোগ করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। 

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top