News Flash

  • Home
  • দেশ
  • আর জি কর-কাণ্ড : সিবিআই-এর বিশেষ দল এল কলকাতায়, সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরাও
Image

আর জি কর-কাণ্ড : সিবিআই-এর বিশেষ দল এল কলকাতায়, সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরাও

কলকাতা, ১৪ আগস্ট (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত করতে দিল্লি থেকে সিবিআই-এর বিশেষ দল কলকাতায় এসে পৌঁছল। সঙ্গে ছিল ফরেন্সিক বিশেষজ্ঞদের দলও। কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর মামলার তদন্তভার পুলিশের হাত থেকে সিবিআইয়ের কাছে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যাতেই সিবিআই-এর একটি দল টালা থানায় যায়। সেখান থেকে আর জি কর মামলা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করে। তারপরই একটি এফআইআর দায়ের করে। এরপর বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছল সিবিআই-এর একটি বিশেষ দল। সূত্রের খবর, বুধবার আর জি কর হাসপাতালে যেতে পারে সিবিআইয়ের বিশেষ দল। ঘুরে দেখবে ঘটনাস্থল। সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরা থাকতে পারেন।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top