News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের ২০নং ওয়ার্ড এবং কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত
Image

পুর নিগমের ২০নং ওয়ার্ড এবং কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:আগরতলা পুর নিগমের ২০নং ওয়ার্ড এবং কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে বুধবার মহারাজগঞ্জ বাজার এলাকায় হরঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়।আগরতলা পৌর নিগমের ২০নং ওয়ার্ড ও কিষান মোর্চার উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচি বুধবার রাজধানীর মহারাজগঞ্জ বাজার  এলাকায় অনুষ্ঠিত হয়। এদিন নেতাজি মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সেই সঙ্গে পথ চলতি জনগণের মধ্যে জাতীয় পতাকা হাতে তুলে দেওয়া হয়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২০নং ওয়ার্ডের কর্পোরেটর  রত্না দত্ত সহ অন্যান্যরা  এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান। কর্পোরেটর  রত্না দত্ত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’বছর আগে এই  কর্মসূচির সূচনা করেন। প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে এ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে তিনি জানান। দেশের স্বাধীনতার জন্য যেসব বীর শহীদরা আত্মবলিদান করেছেন এবং বর্তমানে যারা দেশের অখন্ডতা রক্ষার জন্য কাজ করে চলেছেন তাদের প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করতে এই কর্মসূচি পালিত হচ্ছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top