News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক অভিজিৎ দে খুনের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ, গ্রেপ্তার অভিযুক্ত
Image

শিক্ষক অভিজিৎ দে খুনের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ,১৬ আগস্ট:   উদয়পুরে শিক্ষক অভিজিৎ দে কে পিটিয়ে হত্যা করার ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুর কল্যাণ আশ্রম সংলগ্ন এলাকায় একটি  পরিত্যক্ত ঘর থেকে কল্যাণ সংঘের সদস্যরা অভিজিৎ হত্যাকাণ্ডের এর মূল অভিযুক্ত তথা মাস্টার মাইন্ড  শংকর কর্মকারকে আটক করে। পরে রাধাকিশোরপুর থানার পুলিশকে খবর দিলে রাধাকিশোরপুর থানার পুলিশ ক্লাব সদস্যদের কাছ থেকে শংকর কর্মকারকে আটক করে ও গ্রেফতার করে থানায় নিয়ে যায়।এদিকে শিক্ষক অভিজিৎ দে কে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে প্রতিবাদ মিছিলে শামিল হল বাম ছাত্র যুব সংগঠন। এদিন প্যারাডাইস চৌমুহনী এলাকায় চারটি বাম ছাত্র যুব সংগঠন বিক্ষোভ মিছিলে শামিল হয়েছে।

মিছিল থেকে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, রাজ্যে  শিক্ষা এবং শিক্ষক দুটোর ওপর আক্রমণ আনা হয়েছে ২০১৮ সালের পর থেকে। বাজার থেকে তুলে নিয়ে গিয়ে যেভাবে উদয়পুরে স্বনামধন্য শিক্ষককে বেধড়ক মারধর করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার সঙ্গে শাসক দল বিজেপির যোগসূত্র রয়েছে বলে দাবি করেন তিনি। তার কথায় অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন বাম নেতা।

একই সঙ্গে দিন শিক্ষক সমাজের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। রবীন্দ্র ভবনের সামনে থেকে এ মিউচুয়ালটি শুরু হয়ে সিটি সেন্টার পর্যন্ত গিয়ে শেষ হয়। শিক্ষক সমাজের পক্ষ থেকে জনৈক শিক্ষক বলেন, যেভাবে উদয়পুরের খ্যাতনামা শিক্ষক অভিজিৎ দে কে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক সমাজ। এদিন মুখে কালো কাপড় বেঁধে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষক সমাজ।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top