News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনীতিতে মুনাফা অর্জন করাই বিরোধীদলের কাজ, তারা স্বচ্ছ ভারত অভিযানে সামিল হবে না : সাংসদ বিপ্লব 
Image

রাজনীতিতে মুনাফা অর্জন করাই বিরোধীদলের কাজ, তারা স্বচ্ছ ভারত অভিযানে সামিল হবে না : সাংসদ বিপ্লব 

আগরতলা, ১৪ আগস্ট: রাজনীতিতে এসে মুনাফা অর্জন করাই বিরোধী দলের কাজ। তারা স্বচ্ছ ভারত অভিযানে সামিল হবে না। কারণ, বিরোধী দলগুলি আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের কৃষ্টি-সংস্কৃতিকে বোঝে। আজ বেলতলিস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ি আশ্রমে স্বচ্ছতা কর্মসূচিতে অংশগ্রহণ করে দুর্নীতি ইস্যুতে বিরোধী দলগুলিকে বিঁধলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে স্বাধীনতা দিবসকে সামনে রেখে সমগ্র দেশের সাথে রাজ্যেও উদযাপিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছে। 

তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বচ্ছতা বজায় রাখতে শিখিয়েছেন। তার ফলে বিভিন্ন সময় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়ে থাকে। 

তাঁর কটাক্ষ, কখনো স্বচ্ছ ভারত অভিযানে বিরোধী দলগুলি অংশগ্রহণ করবে না। কারণ, তারা রাজনীতিতে এসেছে মুনাফা অর্জন করার জন্য। তারা যদি স্বচ্ছ ভারত অভিযানে সামিল হয় তাহলে দুর্নীতি করতে পারবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে কৃষ্টি-সংস্কৃতিকে বোঝে, দাবি করেন তিনি।

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top