News Flash

  • Home
  • দেশ
  • গরিব-ধনী নির্বিশেষে রাজ্যের সব মেয়ে এখন কন্যাশ্রী : মুখ্যমন্ত্রী
Image

গরিব-ধনী নির্বিশেষে রাজ্যের সব মেয়ে এখন কন্যাশ্রী : মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৪ আগস্ট (হি.স.): কন্যাশ্রী দিবসে মেয়েদের এগিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জানালেন, মেয়েদের সমস্ত দরকারে তিনি সবার পাশে আছেন। মমতা জানিয়েছেন, গরিব-ধনী নির্বিশেষে রাজ্যের সব মেয়ে এখন কন্যাশ্রী। কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, “আমার সরস্বতী কন্যাশ্রী ভবিষ্যতের ভাগ্যশ্রী, আমার সরস্বতী আঁধারেও আলো, সারা বিশ্বে বিশ্বশ্রী।” মমতা সামাজিক মাধ্যমে আরও লেখেন, “আজ কন্যাশ্রী দিবস। আমার প্রত্যেক কন্যাশ্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২০১৩ সালে আমরাই এটা চালু করেছিলাম। ইউনেস্কো-তে সেরার শিরোপা পেয়ে সেই কন্যাশ্রী আজ বিশ্বজয়ী। গরিব-বড়লোক নির্বিশেষে রাজ্যের সব মেয়ে এখন কন্যাশ্রী! এই শুভদিনে আমার কন্যাশ্রীদের বলবো, তোমরা এগিয়ে যাও। নিজের নিজের স্বপ্ন পূরণ করো। তোমাদের যে কোনও দরকারে আমি তোমাদের পাশে আছি।”

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top